রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় মোবাইল চোর সন্দেহে মারপিট, আহত-৩

জাগো বুলেটিন ID: EP-23632

রিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নে আইনপুর গ্রামে মোবাইল চোর সন্দেহ মারপিট করে ৩ জনকে পিটিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ পাওয়া গেছে। আইনপুর রিপন মিয়ার পরিবারের উপর মোবাইলকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মসলেম মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৫),ইউনুস মিয়ার স্ত্রী তহমিনা(৪০),ইউনুস মিয়ার মেয়ে তুলি (১৪), ছেলে তাওহিদ (১৬) এ হামলা চালায়।আহতরা হলেন সাথী বেগম (৩৫), মেয়ে নুপুর (১৫) ও তিশা (১৪)। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। রিপন মিয়া বলেন তাদের ফোন হারিয়ে যায় এবং আমাদের সন্দেহ করে এই হামলা চালায়। এবিষয় ইউনুস মিয়ার পরিবারের লোকজন কে তার বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে রিপন মিয়া থানায় অভিযোগ করবে বলে জানান।