মানিকছড়িতে ১৪০ পিস ইয়াবাসহ আটক-১
খাগড়াছড়ির মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ হোসেন (২৪) আটক করে পুলিশ।
আজ ১০ জানুয়ারি রাতসাড়ে ছয়টা মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের রহমান নগরের জনৈক মোঃ জামাল হোসেনের বসত বাড়ির পশ্চিমে চেঙ্গুছড়া টু যোগ্যাছোলাগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াদ হোসেন (২৪)কে গ্রেফতার করেন।
এই সময় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুহাম্মদ ইয়াছিন, এসআই(নিঃ) শংকর মজুমদার, এএসআই (নিঃ) খায়রুল আরেফিন, এএসআই (নিঃ) আবদুল্লাহ আল মামুন, এএসআই (নিঃ) হুমায়ন কবীরসহ পুলিশ অভিযোগ পরিচালনা করে আটক করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি বলেন
এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।