রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ সাবরেজিস্ট্রী অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা

জাগো বুলেটিন ID: EP-23709

য়মনসিংহের ঈশ্বরগঞ্জ সাবরেজিস্ট্রী অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিতে ভোগান্তির শিকার হচ্ছে সেবাগ্রহীতারা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো: ইউসুফ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় কর্ম বিরতি ঘোষণা করেছে ঈশ্বরগঞ্জ সাবরেজিস্ট্রী অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে ওই কর্ম বিরতীর ঘোষণা করা হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা।

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রারের এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত কর্তৃক শারীরিক ভাবে লাঞ্চিত ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে কর্মরত অবস্থায় সাবরেজিস্ট্রারের ওপর হামলা করে গুরুতর আহত করে। এরই প্রতিবাদে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন বুধবার সকালে তাদের লিখিত প্যাডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি ঘোষনা করে। এরই প্রেক্ষিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সাবরেজিস্ট্রী অফিসের সকল কর্মকর্তা কর্মচারিরা বুধবার সকাল থেকে ওই কর্মবিরতি পালন করছে।

ঈশ্বরগঞ্জ অফিসের সাবরেজিস্ট্রার মো. নোয়াজ মিয়া জানান, শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো: ইউসুফ আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করা হচ্ছে। সেই সাথে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।