রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে ২২ কেজি গাঁজাসহ ০১ জন  মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-23807

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায়  ২২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ১৩ই  জানুয়ারি  ভোররাত ৪ঃ৫০ মিনিটে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন গোলচত্বর নামক স্থানে নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি ৯০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার সদর থানার, আব্দুল কাদের (৩০), পিতা-মোঃ মফিজুল ইসলাম।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে  বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব ১২’র সিপিএসসি অর্ডন্যান্স মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।