রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মোবাইলের আসক্তি কমাতে পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-23878

মসাময়িক মোবাইল ফোনের অপব্যবহার শিক্ষার মান উন্নয়ন ও অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অলদিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি, দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দেবীগন্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি দক্ষিণা রঞ্জন রায়।

সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়নের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন অপব্যবহারের দিকে নিজেরা অধিক নজরদারি করবেন এমন আশ্বাস প্রদান করেন।

মোবাইলের প্রতি ঝুঁকে পড়েছে এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং তারা বিভিন্নভাবে অপকর্মের সাথে যুক্ত হচ্ছে।
মোবাইল ব্যবহার সম্পর্কে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। এটি বর্তমান সময়ে সমাজে খারাপ প্রভাব ফেলছে ।

যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দেবীগন্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার বলেন, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকের সমন্বয় ব্যতীত সফলতা সম্ভব নয়। শিক্ষার্থীরা স্কুল সময়ে স্কুলের বাইরে ঘোরাফেরা কিংবা আড্ডায় লিপ্ত থাকলে তাদেরকে উপজেলা পরিষদে কিংবা স্কুলে নিয়ে গিয়ে অভিভাবকদের জানানো হবে, পরবর্তীতে অভিভাবকরা তাদের সন্তানকে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করে নিজের হেফাজতে নিয়ে আসবে।

রিতু আকতার আরো বলেন, আজকের এই শিক্ষার্থীরা আগামীর সম্পদ। এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি গোলাম ফেরদৌস তার বক্তব্যে নিজের জীবনী থেকে শিক্ষণীয় ঘটনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সকলকে সম্মান করতে উপদেশ দেন। এছাড়াও তিনি স্কুলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার আহবান করেন। শিক্ষার্থীরা যেন শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে একজন মানুষ হওয়ার চিন্তায় নিজেকে নিবেদিত করে সেদিকে শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন।