রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশ সমাবেশ ২০২৩ এ যুব বাপার সরব অংশগ্রহণ

জাগো বুলেটিন ID: EP-23910

জলবায়ু পরিবর্তন, মোকাবেলা, বাংলাদেশের হাওর, নদী ও বিল : সমস্যা ও প্রতিকার নিয়ে সাধারণ পর্যায়ে জনগণকে অবগত করতে ও তাদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন এর আয়োজনে ঢাকার শহীদ মিনারে পরিবেশ সমাবেশ ২০২৩ এর আয়োজন করা হয়।

সকাল ৯ টা ৩০ মিনিটে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি, যুব বাপা দোয়েল চত্তর হতে একটি সম্মিলিত র‌্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় র‌্যালিতে যোগদান করেন বাপার সাধারন সম্পাদক শরীফ জামিল, যুববাপা কর্মসূচির সদস্য সচিব ও জিএলটিএসের সভাপতি রাওমান স্মিতা এবং কক্সবাজার, সিলেট সহ আরো বেশ কয়েকটি জেলার বাপা ও যুব বাপার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি ও যুব বাপার তরুণ নেতৃবৃন্দ র‌্যালিটি নেতৃত্ব দিয়ে সমাবেশ স্হান কেন্দ্রীয় শহীদ মিনারে সফলভাবে প্রবেশ করে।

ওয়াটার কিপার বাংলাদেশ, যুব বাপা, জিএলটিএস, গ্রীণ ইউনাইটেড ন্যাশনস, সম্প্রীতি ও সৌহার্দ্য সহ আরো অনেকে নিজেদের স্টলে নিজেদের কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সমাবেশটিকে ফুটিয়ে তোলে। গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির পরিবেশগত শাখা গ্রিন ইউনাইটেড ন্যাশনসের সেচ্ছাসেবক কর্মীরা পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মকান্ড সফলভাবে করে যাচ্ছে। গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির লিডার হাসিব, অনুপম, ত্রয়ী, শ্যামস সহ আরো অনেকে পরিবেশ দূষণ রোধে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে৷ বাপা বেন আয়োজিত পরিবেশ সমাবেশ ২০২৩ দুইদিন ব্যাপি চলমান আছে। গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি এই সমাবেশে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছে। সবুজে যুদ্ধ, সবুজে মুক্তি স্লোগানে পরিবেশ সেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে পরিবেশ বিষয়ক কার্যক্রম করে যাচ্ছে।