সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জাগো বুলেটিন ID: EP-23949

০ দফা দাবী ও বিদ্যুতের বর্ধিত দাম কমানোর দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল
(বিএনপি)।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ জানুয়ারী
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেসের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি।

এসময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেসে বক্তারা বিদ্যুতের বর্ধিত দাম কমানোর জোর দাবী জানান তারা। এদিকে বিএরপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে দলীয় কার্যালয় সহ শহরের বিভিন্ন গলি, আশেপাশের বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।