মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের পুলিশ সুপার শাহজাহান এর কম্বল বিতরণ

জাগো বুলেটিন ID: EP-23960

রিদপুরের নগরকান্দায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের চৌকস পুলিশ সুপার শাহজাহান পিপিএম সেবা । ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে কফাই বালিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয় প্রকল্পে এসব ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, নগরকান্দা থানার এসআই প্রকাশ ঘোষ, এসআই গোলাম কিবরিয়া প্রমুখ। এসময় পুলিশ সুপার শাহজাহান বলেন অসহায় ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে ফরিদপুর জেলা পুলিশের অর্থায়নে ৯ টি থানায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।