রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে শীতকালীন জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-24257
ময়মনসিংহ জিলা স্কুল বোর্ডিং মাঠে ৫১  তম শীতকালীন জাতীয় প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী ২২ জানুয়ারি রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উদ্যোগে  ময়মনসিংহ  জেলা পর্যায়ের ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার  এম এম মোহামেনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ  জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম  ।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক  মোহছিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন ।