পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার গুণগতমান উন্নয়নে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু। ২৩ জানুয়ারি (সোমবার) সকালে পরিদর্শন কালে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষকমন্ডলী ও গর্ভনিং বডির সদস্যদের সাথে শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।
সেসময় উপস্থিত ছিলেন, গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন খাঁন, সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূইঁয়া (গঙ্গা), অধ্যক্ষ মোজাম্মেল হক, তাহেরা নূর হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক আবু ছিদ্দিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান আহাম্মেদ, প্রকৌশলী জুবায়েদ হোসেন রুবেল, সৈয়দ হামিউল আলিম শসী, রিক্তা বেগম, মোছাঃ কাকলী আক্তার প্রমুখ।