রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে  ৮৫ পিচ ইয়াবাসহ  ০১ জন  মাদক ব্যবসায়ী আটক

জাগো বুলেটিন ID: EP-24319

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ২২ই  জানুয়ারি  বিকেল ৩ টায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুলে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার, মোঃ রাকিব হাসান রনি(২৮), পিতা-মৃত আঃ কাইয়ুম সরকার।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে  বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ মোস্তাফিজুর রহমান।