রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাগো বুলেটিন ID: EP-24329

নেত্রকোণা জেলার দুর্গাপুরের অ্যাডভান্সড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাইফুল হক শামীমের সভাপতিত্বে ও শিক্ষক মো.আলামিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অভিভাবক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, অভিভাবক ও সাংবাদিক কলিহাসান, ওলি আহমেদ সহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।