রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ আ.লীগ নেতা আব্দুল হাকিম’র মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

জাগো বুলেটিন ID: EP-24357

য়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল হাকিম’র ২য় মৃত্যবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে ওই স্মরণ সভা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা, ঈশ্বরগঞ্জ ও পার্শবর্তী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।