রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় টিএমএসএস এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাগো বুলেটিন ID: EP-24380

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় টিএমএসএস এর আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার(২৫ জানুয়ারি ২০২৩) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার টিএমএসএস রুহিয়া শাখার উদ্যোগে রুহিয়া ডাকবাংলো মাঠে ৩ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে পঞ্চগড় জোন প্রধান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও টিএমএসএস রুহিয়া শাখা ব্যবস্থাপক  মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমান গণী ডোমেইন প্রধান দিনাজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া থানা পুলিশের এসআই মজনু, টিএমএসএস বোদা অঞ্চলের ব্যবস্থাপক শাহজালাল, এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মজহারুল ইসলাম বাদল, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, রুহিয়া থানা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান আকাশ সহ টিএমএসএস রুহিয়া শাখার কর্মকর্তা ও কর্মচারীগন।