ঈশ্বরগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সম্পন্ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এ সময় অন্যান্যদের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, একাডেমি সুপারভাইজার আবু হানিফা, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত বন্দে আলী মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্রীড়া মাসুদ আহমেদ খান, মশিউর রহমান কাউসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দরা ও দূর্বার সমাজকল্যাণ ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।