সুইডেনে কুরআন পোড়ানোয় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল
সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (২৭ জানুয়ারী) জুমার নামাজ শেষে বিভিন্ন
মসজিদ থেকে ধর্ম প্রাণ মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড় হতে থাকে।
পরে চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষিত পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহসহ অনেকে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর ব্যক্তির ফাঁসির দাবী জানান।
বক্তারা আরও বলেন রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে হবে। সুইডেনের দুতাবাস বন্ধ করে দিতে হবে। যে দেশে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে ফেলা হয় সে দেশের সাথে কোন কুটনৈতিক সম্পর্ক রাখা যাবেনা। অবিলম্বে সুইডেনের দুতাবাস বন্ধ করতে হবে।