রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জাগো বুলেটিন ID: EP-24522

নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান সভাপতি ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল রউফ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো.ফজলুর রহমান ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.আনোয়ার হোসেন ১৮৫ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে
মো.আব্দুল রউফ ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো.জাহাঙ্গীর হোসেন ১২১ ভোট পেয়ে পরাজিত হন।

শনিবার(২৮ জানুয়ারি ২০২৩) শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়-শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও গনণা করা হয়েছে। মোট ভোটার ৪২২ জনের মধ্যে ৩৯৭ জন ভোটার ভোট তাদের প্রদান করেন।