কটিয়াদীতে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার ২৯ জানুয়ারি আদমপুর ফায়ার সার্ভিস এর উত্তর পাশে তেতুল তলা পাকা রাস্তা সংলগ্ন এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামী ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধলা নামাপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে মোঃ কালাম (৩০)।
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, কটিয়াদী মডেল থানার এসআই মোঃ দুলাল মিয়া ও এসআই সৈয়দ জাকির হোসেন, এএসআই মোঃ মোখলেছুর রহমান, এএসআই নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে আটক করতে সক্ষম হয়। যাহার আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন বলেন, আসামীর দেহ তল্লাশীর করার সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচ হইতে কালো রংয়ের ৫ টি জীপারের ভিতর হইতে ১ হাজার পিছ লালচে গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কটিয়াদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।