লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী দাড়িহারা দিঘিরপাড় এলাকায় অনুষ্ঠিত কর্মসুচীতে সহায়তা করে আবুল হোসেন সোশ্যাল ফাউন্ডেশন।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন নীলফামারী জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল।
লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সুব্রত রায় এতে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীচাপ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে তিন’শ জনকে পরামর্শ ও প্রেসক্রিপশন দেয়া হয়।