লংগদুতে কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে প্রশাসনের দিনভর অভিযান
রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকের কাচালং নদীর অংশে অবৈধ দখল বন্ধে লংগদু উপজেলা প্রশাসন দিনব্যাপী অভিযান চালিয়েছে।
মহামান্য হাইকোর্ট এর আদেশ বাস্তবায়নের লক্ষে বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা( অঃ দাঃ) আকিব ওসমান ।
এ সময় লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মির সিরাজুল ইসলাম জান্টু ,মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন (কমল) মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( অঃ দাঃ) আকিব ওসমান বলেন ‘মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে আজকে লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়ন, মাইনীমূখ ইউনিয়ন ও আটারকছড়া এলাকায় কাপ্তাই লেকের অংশে প্রচারণা অভিযান পরিচালনা করা হয়। কেউ যাতে নতুন করে কোনো ধরনের অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।