রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় জমকালো আয়োজনে এন,সি,টি, গার্মেন্টস এর শুভ উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-24700

রিদপুরের নগরকান্দায় জমকালো আয়োজনে এন,সি, টি,গার্মেন্টস এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপট্রি গ্রামে কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এর সভাপতিত্বে এন,সি টি গার্মেন্টস এর শুভ উদ্বোধন করেন এন, সি, টি গার্মেন্টস এর এক্সিকিউটিভিটি চেয়ারম্যান দাতু শ্রী ওয়াইআপ
নাগান চয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার প্রমুখ।
এন,সি,টি গার্মেন্স এর বাংলাদেশ পরিচালক বাবুল মাতুব্বর বলেন এন,সি,টি প্রকল্পের অধিনে ঢাকায় দুটি মিনি গার্মেন্স আছে, এলাকার অসহায় হতদরিদ্র গরীব বেকার মানুষের পাশে থাকতে তাদের কর্মসস্হান করতে আমাদের এই উদ্যোগ তাই সল্পসংক্ষক শ্রমিক দিয়ে আমাদের নগরকান্দা এলাকায় এন,সি,টি প্রকল্পের অধিনে একটি গার্মেন্স শুভ উদ্বোধন করা হলো এবং আগামীতে যেন এই গার্মেন্সে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারে সেই উদ্যোগে আমারা কাজ করে যাব।