রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ভোলার দৌলতখানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-24731

মিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সহ-সভাপতি মাকসুদ হাওলাদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায়  উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নির্যাতিত পরিবার ও এলাকাবাসীর ব্যানারে  এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় কয়েক’শ নারী- পুরুষ অংশগ্রহণ  করে। 

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মাকসুদ হাওলাদারের পিতা শাহে আলম হাওলাদার প্রতিবাদ সমাবেশে  বলেন,  জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত শুক্রবার রাতে প্রতিপক্ষ আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাকসুদ হাওলাদারের ওপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা মাকসুদ হাওলাদারকে  লোহার রড  দিয়ে  এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা  ভেঙ্গে দেয়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর  অবস্থার  অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে এলাকাবাসী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।