জন দুর্ভোগ: ফরিদপুরে নির্মাণের প্রায়১৪ বছরেও পরিষ্কার ও সংস্কার হয়নি ড্রেনটি
ফরিদপুরে জেলা পরিষদের বাসভবন সংলগ্ন থেকে এতিমখানার শেষ পর্যন্ত ড্রেনটি প্রায় ১৪ বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগ ড্রেনটি সংস্কার এবং নির্মাণ করেন। এই নির্মাণ কাজের সাথে অন্যান্য রাস্তা ও ছিল। রাস্তাগুলো ছিল রাজবাড়ী রাস্তার মোড় থেকে সিএন্ডবি ঘাটপর্যন্ত এবং ভাঙ্গা রাস্তার মোড় থেকে নদীগবেষণা পর্যন্ত। রাস্তার দুই পাশেই সড়ক ও জনপদ বিভাগ পানি নিষ্কাশনের জন্য দুই পাশে ড্রেন নির্মাণ করে। উক্ত এলাকাগুলো পৌরসভারঅন্তর্ভুক্ত হওয়ায় এর দেখভালের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের।

সরেজমিনে গেলে এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অন্যান্য ড্রেনগুলো পয়-পরিষ্কার করলে ও শহরের প্রাণকেন্দ্র টেপাখোলা লেকপাড় ও জেলা পরিষদের সচিবের বাসভবনথেকে শুরু করে ফরিদপুর এতিমখানার শেষ পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর থেকে এ পর্যন্ত কোন সংস্কারও পরিষ্কার করা হয়নি । এছাড়াও রাস্তায় চলাচল করার সময় দুঃগন্ধ ও ড্রেনের স্লাপ ভাঙ্গা থাকায়চলাচলে বিঘ্ন ঘটছে, যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে ও অভিযোগ করেছেন এলাকায় বসবাসকারী বাসিন্দারা।

এ বিষয়ে এলাকার কমিশনার আশরাফ মন্ডল জানান, ড্রেনের সংস্কারও পরিষ্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জেলা পরিষদের সচিবের বাসা ও পরিষদের কোয়ার্টারে থাকে জেলা পরিষদেরকর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।