পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জে মাদরাসার ছাদ ঢালাইয়ের উদ্বোধন
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। মাদরাসা তা’মিরুল হায়াত মাদরাসাটি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দক্ষিণে পেট্রোল পাম্প এলাকার প্রধানাবাদ ঢাকাইয়াপাড়া এলাকায় অবস্থিত।
শনিবার ৪ ফেব্রুয়ারী সকালে মাদরাসার ভিত্তি প্রস্তরের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ।
তিনি মাদরাসা হলো দ্বীনি প্রতিষ্ঠানের প্রথম ভিত্তি। মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে শেষ থেকে শেষ পর্যন্ত মাদরাসার সহযোগিতার আশ্বাস দেন। জেলা পরিষদের পক্ষ থেকে তিনি সব ধরনের সহযোগিতা করার ঘোষনা দেন।
স্থানীয় ভাবে দ্বীনি আকিদা প্রতিষ্ঠা ও ছেলেদেরকে সহীহ কোরআন হাদিসের আলোকে পাঠদান করার উদ্দেশ্য নিয়েই এ মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়।
স্থানীয় হজ্জ্ব এজেন্সির প্রতিনিধি আব্দুল কাইয়ুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্রধানাবাদ ছালেহীয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক ইবরাহীম খলিল, আইয়ুব আলী, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, মোহাম্মদ আলী, মাদরাসার পরিচালক শামসুল আলম। মাদরাসার বিগ্রেডিয়ার জেনারেল (অব) সভাপতি আবু নাসেরের সার্বিক সহযোগিতায় মাদরাসাটির যাত্রা শুরু হলো।
মাদরাসার পাঁচ তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
বর্তমানে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত পাঠদান চলবে। পর্যায়ক্রমে সম্প্রসারন করে দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদান করা হবে।