রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে  বালু ভরাট : হুমকিকে  এলাকাবাসী ও হাট-বাজার

জাগো বুলেটিন ID: EP-24873

রিদপুরের চরভদ্রাসন উপজেলায়  চরহাজিগঞ্জ বাজারে পাশ দিয়ে বয়ে যাওয়া ভুবনেশ্বর নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাটের অভিযোগ উঠেছে। 

এভাবে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাটের প্রতিবাদে ও তা বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও চরহাজিগঞ্জ হাটে-বাজারের ব্যবসায়ীরা।

রবিবার  দুপুরে  উপজেলার চরহাজিগঞ্জ বাজারের পাশের বালুভরাটের স্থানে কয়েকশত এলাকাবাসী ও ব্যবসায়ীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য রাখেন, চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাওসার ব্যাপারী, চরহাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মো. লুৎফর রহমানসহ এলাকাবাসীরা ।

অপরিকল্পিত এ বালু ভরাটের ফলে পাশের চরহাজিগঞ্জ হাট-বাজার নদী ভাঙনের হুমকিতে পড়ছে বলে মানববন্ধনে দাবী ওই এলাকার জনগনদের ।