রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ ১০ জন আহত

জাগো বুলেটিন ID: EP-24940

মি সংক্রান্ত জেরে মারপিট দুই পক্ষের আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের কালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মোছা.রাশেদা (৬০) তার তিন মেয়ে নুর জাহান, নুর নেহার,শিরিন আকতার, বিলকিছ বেগম জেমি আক্তার (১৫) তার নাতনি এবং নুর জামাল (২১) নাতি। অপর পক্ষের ছমির উদ্দিন তার স্ত্রী হালানি এবং মেয়ে শারমিন আক্তার।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রাশেদা তার ভোগদখলীয় জমিতে মেয়ে ও নাতনি নিয়ে বাদাম রোপন করতে গেলে ছমির উদ্দিন তার লোকজন নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে সাত জন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারী রাতে জেমি আক্তার ও রাশেদাকে মারপিটের ঘটনায়, সদর থানায় ৬ ফেব্রুয়ারী জেমি আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করে। তাদের দাবী অভিযোগ করার কারনে আজকের এ এ ঘটনা।
মোছা.রাশেদা জানান, আমার ছেলে নাই নাতি- নাতনি নিয়ে বসবাস করি। আমার ভোগ দখলীয় জমিতে বাদাম রোপন করতে গেলে ছমির,আরফান আলী, হজুরুল, করিমসহ একাধিক ব্যক্তি আমাদের ওপর হামলা করে।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।