রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নকল স্বর্ণের পয়সাসর দুই প্রতারক আটক

জাগো বুলেটিন ID: EP-24951

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে লুঙ্গি কিনতে এসে সোনার মুদ্রা দেখিয়ে ব্যবসায়ীকে চমকে দিয়েছিল এক ব্যক্তি৷ সেই ব্যক্তি যে আসলে প্রতারক, তা আন্দাজ করা তাঁর পক্ষে সম্ভব ছিল না ৷ একটি সোনার মুদ্রা দেখার পর ওই একইরকম আরও ৬০০টি মুদ্রা কিনতে গিয়েই শেষপর্যন্ত ৬ লক্ষ টাকা বিক্রির চুক্তি হয়। গতকাল মঙ্গলবার বিকেলে প্রতারক চক্রটির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বুধবার ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের মো. কামরুল হাসান প্রতারণার স্বীকার হন ৷ পুলিশকে তিনি জানান, গত ২৮ জানুয়ারি অমি নামে এক প্রতারক লুঙ্গি কেনার ছলে প্রতারণার ফাঁদ পাতে। নিজেকে রাজমিস্ত্রি পরিচয় দিয়ে ঈশ্বরগঞ্জে কাজ করা অবস্থা হিন্দু বাড়িতে মাটির নিচ থেকে ৬৭০টি স্বর্ণের কয়েন পাওয়ার দাবি করে। প্রতিটি কয়েনের দাম ৪ হাজার টাকা হলেও ১ হাজার টাকায় ৬০০ কয়েন ৬ লাখ টাকায় বিক্রির চুক্তি হয়। একটি কয়েন আসল দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে তিনলাখ টাকা নিয়ে যায়। কয়েন দিয়ে বাকি টাকা গতকাল মঙ্গলবার নিতে আসে চক্রটির সদস্যরা। সোহাগী রেলওয়ে স্টেশন এলাকায় চক্রটি অবস্থানের সময় দেওয়া কয়েনের একটি পূণরায় যাচাই করতে গিয়ে নকল প্রমাণিত হয়। ওই সময় প্রতারণার বিষয়টি টের পেয়ে আটক করা কয় দু’জনকে। পালিয়ে যায় আরও কয়েকজন। আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানার মহবষমারী গ্রামের মো. আজাদ শেখ (৩২) ও গজারিয়া গ্রামের রবিউল শেখ (৩২)।

বিষয়টি নিয়ে কামরুল ইসলাম বাদি হয়ে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মঙ্গলবার বিকেলে থানায় একটি মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ৩০০ গোলাকৃতি ধাতব পদার্থের কয়েন জব্দ করা হয়েছে। দুই প্রতারককে আজ বুধবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।