রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে পাঠাভ্যাস উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-24959

মাদারীপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হল পাঠাভ্যাস উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা।

সকালে কালকিনি উপজেলা অডিটিরিয়ম হল রুমে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, টিমলিডার মোঃ আবু জাফর, ম্যানেজার রোকিবুজ্জামান।

সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ কার্যক্রম। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদরাসার প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ানরা উপস্থিত ছিলেন।