রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পা-দিয়ে লিখে এইচএসসি উত্তীর্ণ জসিমকে ইউএনও’র শুভেচ্ছা

জাগো বুলেটিন ID: EP-25020

রিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি গ্রামের অদম্য মেধাবী জসিম মাতুব্বর এইচএসসি পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে জিপিএ ৪.২৯ পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।

২০২২ ইং শিক্ষাবর্ষে ফরিদপুর সিটি কলেজ ফরিদপুর থেকে এবছর এইচএসসি পাশ করেন। আজ এইচএসসির ফলাফল প্রকাশ হলে জসিম ৪.২৯ নম্বর পেয়ে পাশ করে উল্লাসে মেতে উঠেন।

জসিম জন্ম থেকেই দুটি হাত নেই তাই পা’ই তার চলাচল ও কাজের একমাত্র বাহক।জসিমের জীবন চলার পথে পঙ্গুত্ব হার মানিয়েছে সে নিজের জীবন গড়তে শিক্ষার ক্ষেত্রে যুদ্ধ চালিয়ে আজ ইতিহাস গড়ছেন। নিজেকে ভিক্ষা ভিত্তি থেকে দুরে রেখে ক্ষুদ্র ব্যবসা করে মানুষের সহায়তায় আজ সে স্কুল পেরিয়ে কলেজ এর প্রথমদাপ এইচএসসি পাশ করে সুনাম অর্জন করছেন।গরীবের ঘরে জন্ম হলেও তার চলার পথ থামাতে পারেনি কেউ। তার জীবন যুদ্ধ আজ অনেক স্বাভাবিক মানুষের মনে কড়া নাড়িয়ে দিচ্ছে। জসিমের এই শিক্ষা জীবনের সাহসীকতাকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। জসিমের ইচ্ছা সে লেখা পড়া করে মানুষের মতোন মানুষ হতে চায় এবং কর্মজীবনে একটি সরকারি চাকরি করতে চায়।