রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মসিকের উদ্যোগে এক হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জাগো বুলেটিন ID: EP-25032

 

জ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের মাঠে কম্বলসমূহ বিতরণ করেন মেয়র।

এ সময় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রুকসানা পারভীন কাজল,  জেলা যুবলীগের নেতা ইমরান জামান বাবু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত খান প্রমুখ উপস্থিত ছিলেন।