রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতদের স্মরণে কটিয়াদীতে দোয়া মাহফিল

জাগো বুলেটিন ID: EP-25053

ম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য কিশোরগঞ্জের কটিয়াদীতে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রæয়ারি (বৃহস্পতিবার) দুপুরে পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির ছিলেন গভর্ণিং বডির সদস্য আব্দুল আলী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ দু’টিতে এখনো অনেকে ধ্বংসস্তুপের মধ্যে চাঁপা পড়ে আছে। মর্মান্তিক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, উদ্ধার তৎপরতা তরান্বিত করতে বিশ্ব স¤প্রদায়কে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আটকে পড়াদের দ্রুত উদ্ধার ও আহতদের আশু আরোগ্য কামনা করছি।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পাড়া মন্ডলভোগ জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন জাবেরী। সে সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দ ছামিউল আলীম শশী, সিনিয়র শিক্ষক মোছাঃ রিক্তা বেগম, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ রাব্বি মিয়া প্রমুখ।