ঠাকুরগাঁওয়ে মোতওয়াল্লীর হামলায় আহত ২
ঠাকুরগাঁওয়ে আবারো মোতয়াল্লীর হামলায় দুইজন আহত হয়েছে। আভিযোগে জানাগেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজানে ওকাকফ এস্টের ৬শতক জমি দখলে থাকা হাসিমুল ইসলামের নামে করে দেন ওয়াকফ প্রশাসন।
কিন্তু হাসিমুলের পরিবারকে বিভিন্নভাবে ঠকিয়ে সেই জমিও দখল নিতে চান মোতওয়াল্লী আব্দুস সালাম। গত ২৮ অক্টোবর মোতওয়াল্লী,তার ভাই ও তার ছেলে দের আক্রমণে হাসিমুলের স্ত্রী আরফিনা গুরুতর জখম হন। এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওসি কামাল হোসেন মিমাংসার জন্য চিলারং ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন।
চেয়ারম্যান ফজলুল হক সকল কাগজপত্র ও ওকাকফ প্রশাসনের কাগজ দেখে লিখিত ভাবে ঠাকুরগাঁও সদর থানার ওসি বরাবর কাগজ পাঠান।
কিন্তু মোতওয়াল্লী আব্দুস সালামের মনপূত না হওয়ায় মঙ্গলবার(৭ই ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটার দিকে আবারো হামলা চালায়।এসময় ধারালো ও দেশীয় অস্ত্রের আঘাতে রেহেনা বেগম ও তার স্বামী হারেসুল ইসলাম গুরুতর জখম হয়। আসামীরা রেহেনার স্তনে কামড় দিয়ে রক্তাক্ত করে শ্লীলতাহানিও করে। পরে ৯৯৯ এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। এব্যাপারে আরফিনা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন,আমি ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের ধরার জন্য অভিযান চলছে।