রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ০২ জন  মাদক ব্যবসায়ী আটক।

জাগো বুলেটিন ID: EP-25127

সিরাজগঞ্জের সদরে ২০ লক্ষ  টাকার হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ১১ই  ফেব্রুয়ারী  সকাল ১০ঃ৩০ মিনিটে   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন নিউমার্কেট এলাকা থেকে  মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইন ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, পাবনা জেলা ও চাপাইনবাবগঞ্জ জেলার, মোছাঃ সানিজদা বেগম (৩০) স্বামী-মোঃ আব্দুস সালাম, ও মোঃ হুমায়ুন কবির (৩৮) পিতা-মোঃ ইদ্রিস আলী।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে  বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, সিপিএসসি, সিরাজগঞ্জ, র‌্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডা মোঃ এরশাদুর রহমান।