রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নিজের জমিতে অসহায় পরিবারকে থাকতে দেওয়ায় চরম বিপাকে ইউপি চেয়ারম্যান

জাগো বুলেটিন ID: EP-25146

ঠাকুরগাঁও সদর উপজেলা ৩ নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন কবলাকৃত খরিত করা এক দাগে ৪৬ শতাংশ জমি নিজ আত্মীয় সহ ক্রয় করেন। আর ক্রয় করা জমিতে অসহায় ৪ পরিবারকে থাকতে দেওয়ায়, চরম বিপাকে পরেছে এখন চেয়ারম্যান নিজেই।

জানা যায়, ক্রয়কৃত জমিতে তার নিকট আত্মীয় প্রসন্ন বর্মন বাড়ি করে থাকা কালীন অবস্থায়, প্রসন্ন একাকী একক বাড়ি করে থাকতে না পারায়,পরবর্তীতে তার দূর সম্পর্কের আত্মীয় বুলু বর্মনকে বাড়ির পাশে ঘর বানিয়ে থাকতে দেয়।

কিন্তু বুলু উক্ত জমিতে থাকা কালিন সময় অবৈধভাবে  জমির মূল মালিক চেয়ারম্যন কে উচ্ছেদ করার কুমতল ও গভীর সরযন্ত্র লিপ্ত হয়ে, গত (১০ ফেব্রুয়ারি) জমিতে অবৈধভাবে  ইমারত নির্মাণ কাজ শুরু করলে.. পরে চেয়ারম্যানের ধর্মের জামাই অর্থাৎ প্রসন্ন বর্মন বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হয়।

এতে দুই পক্ষের তিন জন করে মোট ৬ জন গুরুতর আহত হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়।

ভুক্তভোগী প্রসন্ন বর্মন জানান, আমি আমার জমিতে ছিলাম এবং পাশে আমার শ্বশুরের জমিটি পরে থাকে সেই জায়গায় তাদেরকে অস্থায়ীভাবে থাকতে দেওয়া হয়,এখন দেখি তারা সেখানে পাকা বাড়ি উঠাচ্ছে তো আমি বাধা দিতে গেলে আমার উপরে তারা লাঠি সোটা রট এগুলো নিয়ে আমার উপর এবং আমার ছেলে ও ভাইয়ের উপর তারা হামলা চালায়

অপর পক্ষের অর্জুন বর্মন জানান, জমিটি আমরা চেয়ারম্যানের কাছ থেকে কেনার জন্য প্রসন্নকে টাকা দিয়ে থাকি এবং সেটা চেয়ারম্যান কে তার জামাই সেই টাকা গুলো দেয়। বাড়ি উঠানোর সময় চেয়ারম্যানকে বলা হয়েছিল যে বাড়ি উঠাবো চেয়ারম্যান বলছে কোন সমস্যা নাই উঠান। এখন এই সমস্যা এমনটাই জানিয়েছেন বুলু বর্মন এর পরিবার।

এবিষয়ে ৩ আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাথে কথা হলে তিনি জানান, আমার জমিতে এইভাবে তাদের থাকতে দেওয়া হলে এখন তারা সেখানে ইমারত নির্মাণ করে দখলে যাওয়ার চেষ্টা করছে আমার জমি অথচ আমার সাথে কোন কথা নেই আমার আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের থাকার জায়গা নাই দেখে তাদেরকে থাকতে দিয়েছিলাম সেই সুযোগ কাজে লাগিয়ে তারা আমার জমি দখল করছেন এমনটাই অভিযোগ করেছেন ৩৮চা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন এবং আমাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।