রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঝালকাঠিতে খাল খননের দাবিতে মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-25307

ঝালকাঠি শহরের থানার খালসহ বিভিন্ন খালগুলো ডিপ ড্রেনের নামে সংকোচিত করার প্রতিবাদ ও বহমান খালগুলো খননের দাবিতে পৌরবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মনববন্ধন চলাকালে অন্যানের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আক্কাস সিকদার, পৌরসভার বাসিন্দা হাসান মাহাম্মুদ, কাজী মারুফ ইরান।
বক্তারা বলেন,‘ একসময় ঝালকাঠি শহরের মধ্য দিয়ে ১০ থেকে ১৫ টি খাল বহমান ছিল। এই খাল গুলো দিয়ে নিয়মিত নৌকা চলাচল করত। ঝালকাঠি শহরের ময়লা আবর্জনা নেমে যেত। বৃষ্টির পানি সাথে সাথে নেমে যেত যার ফলে কোন রকমের জলাবদ্ধতা হত না।
আর বর্তমানে বেশিরভাগ খাল দখলদারদের কবলে পরে মরে গেছে। পৌরসভা থেকে খাল খননের কোন উদ্যোগ নিচ্ছে না। বরং ডিপ ড্রেন নির্মানের নামে খালগুলো সংকোচিত করছে। যার কারনে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দ্রুত এই খালগুলো খননের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।