কালকিনিতে রায়পুর-সূর্যমনি ব্রীজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন এমপি গোলাপ
মাদারীপুরের কালকিনি উপজেলার রায়পুর-সূর্যমনি বাজার সংযোগ স্থাপনে সূর্যমনি নদীর উপর প্রায় ৬’কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। আজ সকালে সূর্যমনি বাজার অংশে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
কালকিনি প্রকৌশল অফিস জানায়, মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরর এর অর্থায়নে বহুল প্রতিক্ষিত রায়পুর-সূর্যমনি বাজার সড়ক পথে সংযোগ স্থাপনে প্রায় ৬’কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে ৫০মিটার লম্বা এ সেতু। আজ সকালে কালকিনি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা অ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেনের সঞ্চালনায় সূর্যমনি বাজার অংশে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, খাশের হাট পুলিশ ফাড়ি ইনর্চাজ ইমদাদুল হক,উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,মৎস জীবিলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সরদার,আ.লীগ নেতা আবদুল্লাহ আল-মামুনসহ পদস্ত সরকারী কর্মকর্তা উপজেলা আ.লীগের নেতা কর্মিরা। এ সময় এমপি
বলেন, এ ব্রীজ নির্মাণ কাজ শেষ হলে এ জনপদের কয়েক হাজার মানুষের জীবনমান উন্নয়নে আমল পরিবর্তন আসবে।