রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে পুলিশের সুধী সমাবেশ

জাগো বুলেটিন ID: EP-25382

নেত্রকোণার দুর্গাপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ সমাবেশের অনুষ্ঠিত হয়।

সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে, সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল- আহসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, এমদাদুল হক আলম সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানেশ চন্দ্র সাহা, কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি প্রমুখ।