ময়মনসিংহ নগরীর টানপাড়া যুব সমাজের উদ্যোগে নাটক কাজল রেখা মঞ্চায়িত
ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডের টানপাড়া যুব সমাজের উদ্যোগে আবহার মান গ্রাম বাংলা ঐতিহাসিক নাটক কাজল রেখা মঞ্চায়িত হয়। ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় যুব সংঘ। উক্ত সংগঠনের সভাপতি শামছুল হক ফকিরের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক এইচএম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড সাবেক মোহাম্মদ শাহ জাহান মুনীর। এ সময়ে আরও উপস্থিত ছিলেন চর ঈশ্বদীয়া ইউনিয়নের ইউপি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।