পঞ্চগড়ে হত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে
পঞ্চগড়ে ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি জুয়েল হোসেন (৩২)কে ১৬ দিনেও আটক করতে পারেনি পুলিশ। এর আগে ৯ ফেব্রুয়ারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ছুরহাব আলী বাদী হয়ে মামলা করেন।
এদিকে মামলার আলামত হিসেবে আসামির মোবাইল ফোন জব্দ থাকলেও সিমকার্ডটি উধাও হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ, ইউপি চেয়ারম্যান, পল্লী চিকিৎসক তরিকুলের মধ্যে এমন ঘটনা ঘটিয়েছেন অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগীর বাবা-মা ও স্থানীয়রা জানান, ছুরহাব আলীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে জুয়েল ইসলাম, মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে ২৭ জানুয়ারী শুক্রবার গভীররাতে ময়নার শোয়ার ঘরে ধর্ষন করতে থাকলে, শব্দ পেয়ে ময়নার মা নুরজাহান দরজার কাছে গিয়ে ডাকলে জুয়েল উলঙ্গ অবস্থায় হাতে কাপড় চোপড় নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি তার পরিবারকে অবহিত করা হলে, তারা বিভিন্ন প্রকার কু-মন্তব্য করে এবং ধমক দিয়ে তাড়িয়ে দেয় জুয়েলের পরিবারের লোকজন।
পরবর্তীতে লোকজন জানার কারনে ময়না আক্তার লজ্জায় ২৮ জানুয়ারী সকালে নিজ বাড়িতেই রশি দিয়ে ফাঁস লাগে আত্মহত্যা করে। ওই ঘরে জুয়েলের ব্যবহৃত মোবাইল পরিহিত জুতা, জাঙ্গিয়া, মামলার পাওয়া গেলেও পুলিশ শুধু মোবাইল ফোন জব্দ করেছেন।
অবশ্য মামলার আগেই আত্মগোপন করে জুয়েল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সব ধরনের যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকায় তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ।জুয়েলের বাড়ি একই এলাকার আব্বাস আলীর ছেলে। এখন দাড়ি রেখে চলাফেরা করছেন তিনি।
পরিবার ও স্থানীয়রা জানায়, স্থানীয় পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে ঘটনার দিন রাতে জুয়েলের মোবাইল ফোনটি রাখতে দেয়, পরের দিন সকালে মেয়েটি আত্মহত্যা করলে দুপুরে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে মুঠোফোনটি দেয়া হয় কিন্তু তদন্তকারী কর্মকর্তা নুরল হক ঘটনার চার দিন পর সিমকার্ডের জন্য ভুক্তভোগীদের চাপ দেয়। তবে তদন্ত কর্মকর্তা এস আই নুরল হক জানান, মুঠোফোন দেয়ার সময়ই সিম ছিল না। আমরা দুই নংম্বর আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছি পরে আদালত তাকে জামিন দিয়েছে।
বোদা দেবীগঞ্জের সার্কেল এসপি মোছা.রুনা লায়লা জানান, মামলার অন্যান্য আলামত মাফলার, জাঙ্গিয়া, জুতা কেন জব্দ করেন নাই এটা জানা নাই, সিম কার্ড না থাকার বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।