ঈশ্বরগঞ্জে প্রাণী সম্পদ মেলা প্রদর্শনীর উদ্বোধন
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতাল প্রাণিসম্পদ এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চরনিখলা নতুন বাসস্ট্যান্ড (পৌরসভা সংলগ্ন) এলাকায় এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ফখরুল ইমাম বলেন, প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন আমি গবাদিপশু পাখি পালনে আপনাদের সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, ইঁদুর, কবুতর, ঘোড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।