রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকু’র বাড়িতে সালথা উপজেলা বিএনপির কর্মী সভা

জাগো বুলেটিন ID: EP-25778

রিদপুরের সালথা উপজেলা বিএনপির পক্ষে আয়োজিত ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু’র বাড়িতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় খাইরুল বশার আজাদের সঞ্চালনায় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদার এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল।অন্যদের মধ্যে কর্মী সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সম্পাদক এডঃ লাবলু,এড ঃ শাহিন,যুবদল নেতা হাসান,আশ্রাফ, এখলাছ,বক্কার,কুদ্দুস প্রমুখ।