রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দীঘিনালায় আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-25786

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মার্চ (বুধবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হকের সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ২১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফেরদৌস আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম (ওসপি পিএসসি), উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।

সভায় উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, শৃংখলা, উন্নয়ন ও আর্থ সামাজিক কর্মকাণ্ড সহ উল্লেখযোগ্য প্রতিবেন তুলে ধরেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হক। এবং উপজেলার ৫ টি ইউনিয়নের আনসার ও ভিডিপির বার্ষিক প্রতিবেন তুলে ধরেন স্ব স্ব ইউনিয়ন দল নেতা ও দলনেত্রীগণ।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, জেলা সদরের আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন সহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সদ্য খাগড়াছড়ি জেলার ৪’শত ৮০ জন আনসারের চাকরি স্থায়ী করণ হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ভিডিপি সদস্য ও দলনেতা, দলনেত্রীদের ভাতা বৃদ্ধি সহ অনান্য সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান আনসার ও ভিডিপি সদস্যরা।

সভা শেষে অতিথিগণদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, ছাতা ও অনান্য সামগ্রী বিতরণ করা হয়।