রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় এম এ শাকুর মহিলা কলেজ বিজয়ীদের মধ্যে তৃতীয়

জাগো বুলেটিন ID: EP-25994

রিদপুর জেলায় ৫ মার্চ রবিবার সকাল ১০ টায় ফরিদপুর সদরে বাংলাদেশ শিশু একাডেমী ফরিদপুর জেলা শাখায় ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন কলেজ থেকে ১০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতায় নগরকান্দা এম এ শাকুর মহিলা কলেজ এর ছাত্রী আনিচা আক্তার (দ্বাদশ শ্রেণি) বিজয়ীদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন।এম এ শাকুর মহিলা কলেজ এর অধ্যক্ষ সুপ্রিয়া দত্ত বলেন শুধু বিজয়ই নয় আমাদের কলেজ থেকে এবছর এইচএসসিতে শতভাগ পাশ করে সুনাম বয়ে এনেছে। এছাড়া সামনে আরও ভালো সুনাম বয়ে আনতে পারে সে বিষয় আমরা কলেজ এর শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালনে সর্বদা সজাগ রয়েছি এবং পাশাপাশি অভিভাবকদের অবগত করছি।