রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধিনে পঁচিশ’টি বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

জাগো বুলেটিন ID: EP-26003

রিদপুরের নগরকান্দায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প( জাইকা) এর অধিনে ৭ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে উপজেলার ২৫ টি বিদ্যালয়ে ৩৮৪ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,প্রকল্প কর্মকর্তা প্রবাস মন্ডল, সহকারী শিক্ষক মোঃ মোজাহিদ হোসেন,কামরুজ্জামান, ১০ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।উক্ত প্রকল্পে ১৫% ভ্যাট ও ৩% আয়কর ধরে ২৮ লাখ ৪০ হাজার ৮শত ৫৮ টাকা ব্যয় ধরা হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান হাজী ট্রেডার্স এ কাজটি করেন।তালুকদার প্লাস্টিক কোম্পানীর প্রতি জোড়া বেঞ্চ খরচ ৭ হাজার ৩শত টাকা খরচ পড়েছে বলে প্রকল্প কর্মকর্তা প্রবাস মন্ডল বলেন। তবে বিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই বলেন প্রতি জোড়া বেঞ্চ এর ক্রয় মুল্য অতিরিক্ত ধরা হয়েছে। এবিষয় প্রকল্পের তত্ত্বাবধায়নে থাকা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন আনুষ্ঠানিক ভাবে বেঞ্চ গুলো বিতরণ করা হয়েছে তবে দামটা একটু বেশি মনে হচ্ছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।