পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন “এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (৮ মার্চ) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রিয়াজ উদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কেএম ওয়াহেদুজ্জামান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, বেরসকারী এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক ও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকীসহ বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।