সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সরকারি খাল দখল করে গড়ে উঠেছে দোকান ঘর, পানি চলাচল ব্যাহত

জাগো বুলেটিন ID: EP-26041

রিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মাদরাসা খাল নামে পরিচিত সরকারি খাল দখল করে গড়ে উঠেছে দোকান ঘর পাকা স্থাপনা। কুমার নদী থেকে শুরু হয়ে মিরাকান্দা ফটক্যার খাল হয়ে কাইচাইল মাদরাসা খাল হয়ে ছুলনার খাল পর্যন্ত গিয়ে শেষ হয়।কয়েক শত একর জমির জমে থাকা পানি এই খাল দিয়ে অপসারণ হয় এবং বর্ষা মৌসুমে কুমার নদীর পানি এই খাল দিয়ে বিলে ফসলের মাঠে গিয়ে পলি পড়ে জমির উর্বরতা বাড়ায়। সেখানে স্থানীয় লোকজন খাল দখল নিয়ে গড়ে তুলছে দোকান ঘর। খালের জায়গা দখল করে বর্তমাণে দোকান ঘর উত্তোলন করছে স্থানীয় মোকাব্বেল ঠাকুর পিতা- শাজাহান ঠাকুর। এর আগে খাল দখল করে দোকান ঘর উত্তোলন করেন মজিবর ঠাকুর,নান্নু মিয়া,মনির মিয়া,কাশেম মিয়া,কাজী আনোয়ার, নিজাম কাজী,আশ্রাফ ঠাকুর,ফিরোজ ঠাকুর,আছমত পাটোয়ারী, ইকরাম কাজী,সেকেন মাতুব্বর, চুন্নু মাতুব্বর, নজরুল মিয়া,লুৎফর মাতুব্বর,আনোয়ার মাতুব্বর, আওয়াল মিয়া।
খাল দখল নিয়ে দোকান ঘর উত্তোলন কারী কয়েকজন বলেন আমরা খালের জায়গায় দোকানঘর করেছি যখন খাল খনন করবে বা রাস্তা বাড়ালে আমরা তখন ভেঙ্গে নিয়ে যাব।খালের জায়গা দখল নিয়ে যত্রতত্র দোকান ঘর উত্তোলন করায় খাল দিয়ে পানি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং এই খাল দিয়ে কৃষক মাঠ থেকে ফসল বাড়িতে নিতে পারছেনা। চলাচল করতে পারেনা কোন নৌযান। স্থানীয় লোকজন অনেকেই বলেন কয়েকজন দখলদার দোকান মালিকদের কারনে এলাকার হাজারো মানুষের বিভিন্ন প্রকার ক্ষতির সম্মক্ষিন হচ্ছে। দখলদারিদের হাত থেকে খালটি দখল মুক্ত করতে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে দাবী জানান এলাকাবাসী।