রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে কাদিয়ানীর ঘটনায় ১৬ মামলায় ১৭৩ জন আটক

জাগো বুলেটিন ID: EP-26101

ঞ্চগড়ের আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৬ মামলায় এপর্যন্ত ১৭৩ জন কে আটক করা হয়েছে। জেলা পুলিশের সদস্যরা পঞ্চগড় শহরের নিরাপত্তা জোরদার করার জন্য এবং জনগনের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দিগ নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

মামলার পর থেকে পঞ্চগড় শহরের আশপাশের এলাকায় পুলিশ,বিজিবি ও র‍্যাব টহল দিচ্ছে ।
শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ও আহমদ নগর এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
এদিকে দূর্ঘটনার পাশাপাশি অগ্নিকান্ড এড়াতে শহরে অবস্থান নিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরাও। এর আগে আহম্মদীয়া ( কাদিয়ানী) সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে অগ্নী সংযোগ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক শহরের চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন তারা।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, কাদিয়ানীদের বাড়ীঘরে অগ্নী সংযোগ, তাদের ব্যবসা প্রতিষ্টানে হামলা, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৬ টি মামলায় নতুন করে আরো ৮ জন আটক করা হয়েছে। এ পর্যন্ত ১৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার ও শনিবার (৩ ও ৪ মার্চ) পঞ্চগড়ের আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।