পঞ্চগড়ের দেবীগঞ্জে রেলমন্ত্রী মাদরাসার একাডেমিক ভবনের উদ্ধোধন করলেন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাড়েয়া শিংরোড মৌলভীপাড়া দাখিল মাদরাসার নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্ধোধন করা হয়েছে।
রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন।
১২ মার্চ রবিবার বিকেলে মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল কাদের , দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভুষন রায়, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মাদরাসার সুপার দেলোয়ার হোসেন বক্তব্য দেন।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পক্ষে থেকে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ব জীবনী বই তুলে দেয়া হয়।