রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাগনভূঞায় চুরি, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-26239

ফেনীর দাগনভূঞায় চুরি,ডাকাতির প্রস্তুুতি ও মাদক মামলায় রেজাউল হক প্রকাশ মামুন (৩১) নামের এক ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জামশেদুল আলম, এএসআই আবু সায়েদ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে রাত ৩ ঘটিকার সময়ে উপজেলার ইয়াকুব পুর ইউনিযনের মকবুল এর টেক এলাকার কাদেরের বাড়ির রেজাউল হক প্রকাশ মামুন (৩১)কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানার ডিজিআর-২৬৮/২১ মুলে গ্রেপ্তারী পরোয়ানা রহিয়াছ।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানা ও কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক মামলা রয়েছে।