রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে  মতবিনিময় সভা

জাগো বুলেটিন ID: EP-26242

রিদপুরে জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, প্রফেসর মো. শাহজাহান, এনজিও ব্যক্তিত্ব মো. আজহারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

মতবিনিময় সভায় ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ ও সহযোগীতা করবো।